আসন্ন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন
নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকা দক্ষিণ ও উত্তরের বিভিন্ন ওয়ার্ডের
সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের আহ্বায়ক এবং বিরোধীদলীয়
চিফ হুইপ নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
নেতাকর্মীদের
প্রতি দিকনির্দেশনা:
মতবিনিময়
সভায় নাহিদ ইসলাম দলের নেতাকর্মীদের বেশ কিছু সাংগঠনিক নির্দেশনা দেন। তিনি দ্রুত সম্ভাব্য
কাউন্সিলর প্রার্থী অন্বেষণ এবং ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের
ওপর জোর দেন। একই সঙ্গে জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ
রাখা এবং পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশ
দেন তিনি।
সভায়
এনসিপি সমর্থিত দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া,
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব,
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ দুই মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা
উপস্থিত ছিলেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।