কুর্মিটোলা হাসপাতালে কিট হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু
পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক কিট
প্রদান করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে
আয়োজিত এই কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
জানান, এই কিটগুলো পর্যায়ক্রমে সারা দেশের উপজেলা এবং জেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে।
দেশে
বর্তমানে ডেঙ্গু পরীক্ষার কিটের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ডেঙ্গু মোকাবিলায় সরকার সম্পূর্ণ
প্রস্তুত বলে তিনি নিশ্চিত করেন। অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের
জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করে সার্বিক চিকিৎসাসেবার
খোঁজখবর নেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।