advertisement
advertisement

দিনব্যাপী কর্মসূচিতে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
দিনব্যাপী কর্মসূচিতে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

ফেনীর পথে প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

advertisement

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ পরিবারের আদি নিবাস এলাকা ফেনী সফরে গেলেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী দিনব্যাপী তাঁর নির্ধারিত কর্মসূচি শেষ করে সন্ধ্যার দিকে রাজধানীতে ফিরে আসবেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। এই জেলার ফেনী-১ আসন থেকে তাঁর মা ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা জিয়াকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বরাবরই এক ধরনের বিশেষ আবেগ ও গর্ব কাজ করে।

 

প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, তিনি বেলা সাড়ে ১২টায় পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ সংলগ্ন ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর ফুলগাজীতে গিয়ে দুপুর দেড়টায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ এবং দুপুর ২টায় জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করবেন। দুপুরের খাবার ও জোহরের নামাজ তিনি ওই ডাকবাংলোতেই আদায় করবেন।

 

বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের প্রতিনিধিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে, গত ২৫ জানুয়ারি নির্বাচনী ডামাডোলের মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে এই ফেনীতেই এক জনসভায় যোগ দিয়েছিলেন তিনি।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর