advertisement
advertisement

নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের শিশু কল্যাণ বিষয়ক বৈঠকে ডা. জুবাইদা রহমান


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৩:৩৭ পূর্বাহ্ণ
নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের শিশু কল্যাণ বিষয়ক বৈঠকে ডা. জুবাইদা রহমান

সংগৃহীত

advertisement

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মার্কিন ফার্স্ট লেডি ডা. জুবাইদা রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। পরবর্তীতে হোয়াইট হাউস তাঁদের এই সাক্ষাতের একটি ছবিও জনসমক্ষে প্রকাশ করে।

 

অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প তাঁর নতুন বৈশ্বিক শিশু কল্যাণ উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এর কথা তুলে ধরেন। তিনি শিশুদের সার্বিক নিরাপত্তা, উন্নত স্বাস্থ্য এবং যথাযথ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেন। তাঁর মতে, একটি নিরাপদ ও সমৃদ্ধশালী পৃথিবী গড়ে তুলতে হলে সর্বপ্রথম শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

 

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত শিশুদের সুপ্ত সম্ভাবনা বিকাশে ফার্স্ট লেডিদের একযোগে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন মার্কিন ফার্স্ট লেডি। একই সঙ্গে তিনি শিশু কল্যাণের এই নতুন উদ্যোগকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং এটি বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিতে সব দেশের ফার্স্ট লেডিদের প্রতি বিশেষ আহ্বান জানান।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর