ফাইল ছবি
বায়ুদূষণের দিক থেকে বিশ্বের ১২৫টি দেশের
মধ্যে তৃতীয় শীর্ষ দূষিত শহরের তালিকায় উঠে এসেছে ঢাকা। অন্যদিকে, এই তালিকায় সবচেয়ে
দূষিত বাতাস নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি।
রোববার সকাল ৮টা ৫৪ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক
প্রতিষ্ঠান আইকিউএয়ার তাদের বায়ুগুণমান সূচক প্রকাশ করে। সূচক অনুযায়ী, ২৩৫ স্কোর নিয়ে
শীর্ষে থাকা দিল্লির বাতাস বর্তমানে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
১৮৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং ১৭৭ স্কোর নিয়ে তৃতীয়
স্থানে রয়েছে ঢাকা। এই দুটি শহরের বাতাসই ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ছে।
এছাড়া শীর্ষ পাঁচের মধ্যে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তা (চতুর্থ) ও মিসরের কায়রোর (পঞ্চম)
স্কোর যথাক্রমে ১৭৪ ও ১৬৫, যা অস্বাস্থ্যকর বায়ুর ইঙ্গিত দেয়।
আইকিউএয়ারের মানদণ্ড বিশ্লেষণ করে দেখা যায়,
বায়ুর স্কোর ০ থেকে ৫০ হলে ভালো এবং ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। তবে ১০১ থেকে
১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর
বলে বিবেচিত হয়। বায়ুমান ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর
বেশি হলে তা জনস্বাস্থ্যের জন্য দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হয়।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।