যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে রয়েছেন। ওহাইওতে এক
সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার আগে তিনি সাংবাদিকদের জানান, এই সমস্যার
সমাধান সহজভাবে হবে নাকি কঠিন পথে হবে, সেটিই এখন একমাত্র বিবেচ্য বিষয়।
ইরানের সঙ্গে সামরিক সংঘাতের সম্ভাবনার বিষয়ে
ট্রাম্প জানান যে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ইরানকে ধ্বংস করেছে এবং পরবর্তী
পদক্ষেপ কী হবে তা বিবেচনা করা হচ্ছে। পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে তিনি দাবি করেন, ইরান
পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় পুরোপুরি ত্যাগ করেছে।
যদিও ইরান সবসময়ই পারমাণবিক অস্ত্র তৈরির
অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরকালে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, তাঁর দেশ পারমাণবিক অস্ত্র তৈরির
দিকে এগোচ্ছে না। তিনি আন্তর্জাতিক তদারকির মাধ্যমে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমানোর
প্রস্তাব দেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ ও বেসামরিক কাজে পারমাণবিক কর্মসূচি চালানোর
বিষয়ে ইরানের অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের
ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এক নির্বাহী
আদেশ জারির মাধ্যমে ইরান বিষয়ে মার্কিন জাতীয় জরুরি অবস্থা পুনরায় নিশ্চিত করা হয়।
এছাড়া যেসব দেশ ইরান থেকে পণ্য বা সেবা ক্রয় করবে, তাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের
বিধানও ওই আদেশে রাখা হয়েছে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।