advertisement
advertisement

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৩:২৮ পূর্বাহ্ণ
৯ দিনের সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

ফাইল ছবি

advertisement

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৯ দিনের এক সরকারি সফরে শনিবার (৩ অক্টোবর) অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের শুরুতে তিনি অস্ট্রেলিয়ার পার্থে ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেওয়ার পাশাপাশি মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।

 

অস্ট্রেলিয়া সফর শেষে তিনি পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে। সেখানে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সফরকালীন সময়ে জেনারেল ওয়াকার-উজ-জামান উভয় দেশের সামরিক স্থাপনা ঘুরে দেখবেন এবং প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর