advertisement
advertisement

ভাইয়ের ক্যানসার: আনন্দহীন জন্মদিনে দেশবাসীর কাছে কেবল দোয়াই চাইলেন বেবী নাজনীন


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ২:১৭ পূর্বাহ্ণ
ভাইয়ের ক্যানসার: আনন্দহীন জন্মদিনে দেশবাসীর কাছে কেবল দোয়াই চাইলেন বেবী নাজনীন

ছবি: সংগৃহীত

advertisement

আজ দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন। সাধারণত দিনটিতে অগণিত ভক্ত-শ্রোতার ভালোবাসা, শুভেচ্ছাবার্তা এবং তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর স্মৃতিচারণায় মেতে ওঠে সবাই। এবারও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন ‘ব্ল্যাক ডায়মন্ড হিসেবে পরিচিত এই তারকা। তবে তাঁর নিজের কাছে এবারের জন্মদিনে কোনো আনন্দ নেই, বরং তা বিষাদে রূপ নিয়েছে। তাঁর ছোট ভাই, পেশায় সাংবাদিক এনাম সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। আর সে কারণেই এবারের জন্মদিনে নিজের জন্য বেবী নাজনীনের কোনো প্রত্যাশা বা উদ্‌যাপনের প্রস্তুতি নেই, দেশবাসীর কাছে তিনি শুধু ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

 

জানা গেছে, সাংবাদিক এনাম সরকার গত কয়েক মাস ধরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘদিন ধরে চলা তাঁর এই অসুস্থতায় পুরো পরিবার চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে। ভাইয়ের শারীরিক অবস্থার এই অবনতিতে বোন বেবী নাজনীনও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। ফলস্বরূপ, নিজের জন্মদিন নিয়ে নতুন করে কোনো পরিকল্পনা করার মতো অবস্থায় তিনি নেই।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর