advertisement
advertisement

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে শিগগিরই উপনির্বাচন: গেজেট প্রকাশের অপেক্ষায় নির্বাচন কমিশন


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে শিগগিরই উপনির্বাচন: গেজেট প্রকাশের অপেক্ষায় নির্বাচন কমিশন

ছবি: আল-জাজিরা

advertisement

সদ্য দায়িত্ব গ্রহণ করা দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনে খুব শিগগিরই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২২ আগস্ট) ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি জানানো হয়েছে।

 

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনটি ইতোমধ্যে শূন্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই বর্তমান আইন ও বিধিবিধান খতিয়ে দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে যাচ্ছি। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই এই উপনির্বাচন সম্পন্ন করতে হবে।

 

উপনির্বাচনের সময়কাল নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের সামনেই স্থানীয় সরকার নির্বাচন আসন্ন। সে কারণে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা খুব একটা বেশি সময় নেব না; বরং দ্রুততম সময়ের মধ্যেই এই নির্বাচন আয়োজন করা হবে।

 

উল্লেখ্য, নতুন রাষ্ট্রপতি শপথ নিয়ে দায়িত্ব গ্রহণের পর নিয়ম অনুযায়ী তার আগের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত জানিয়ে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি দাপ্তরিক চিঠিও প্রেরণ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় এখন আসনটি শূন্য ঘোষণা সংক্রান্ত আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করবে এবং এরপরই বিধি মোতাবেক সেখানে উপনির্বাচনের কার্যক্রম শুরু হবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর