advertisement
advertisement

৫ দিন টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর, কমতে পারে তাপমাত্রা


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
৫ দিন টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর, কমতে পারে তাপমাত্রা

ফাইল ছবি

advertisement

ময়মনসিংহ এবং চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেশের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য পরিমাণে হ্রাস পেতে পারে। তবে কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের কারণে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকারও সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত অবস্থায় রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর