advertisement
advertisement

ইউপি নির্বাচন: প্রার্থী যাচাইয়ে চট্টগ্রামের ৯ উপজেলায় বিএনপির বিশেষ কমিটি


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১:৪২ অপরাহ্ণ
ইউপি নির্বাচন: প্রার্থী যাচাইয়ে চট্টগ্রামের ৯ উপজেলায় বিএনপির বিশেষ কমিটি

ফাইল ছবি

advertisement

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সমর্থিত প্রার্থী যাচাই-বাছাইয়ের জন্য ৯টি উপজেলাভিত্তিক বিশেষ কমিটি গঠন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলোর ঘোষণা দেওয়া হয়।

কমিটির কাজ হলো স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, সাধারণ মানুষ এবং দলীয় নেতা-কর্মীদের মতামত নিয়ে বাস্তবভিত্তিক একটি গোপনীয় প্রতিবেদন আগামী ১০ দিনের মধ্যে জেলা কার্যালয়ে জমা দেওয়া। সেই প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য যে ৬টি মাপকাঠি ঠিক করা হয়েছে, তার মধ্যে রয়েছে প্রার্থীর প্রাথমিক পরিচিতি, সাংগঠনিক পদবির বিবরণ, আন্দোলন ও মামলার ইতিহাস, দলীয় ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং জয়ের সম্ভাবনা।

কমিটিতে যারা রয়েছেন:

·       আনোয়ারা: মাস্টার মোহাম্মদ রফিক, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আমিনুল ইসলাম, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন।

·       কর্ণফুলী: আলী আব্বাস, এস এম মামুন মিয়া, হাজী মোহাম্মদ ওসমান, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ফারুক হোসেন, সালেহ জহুর।

·       বাঁশখালী: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কামরুল ইসলাম হোসাইনী, মাস্টার মোহাম্মদ লোকমান, দেলোয়ার আজীম।

·       সাতকানিয়া: জামাল হোসেন, মুজিবুর রহমান, হাজি মো. রফিকুল আলম, শেফায়েত উল্লাহ চক্ষু, মোস্তাফিজুর রহমান।

·       লোহাগাড়া: আসহাব উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, ফৌজুল কবির ফজলু।

·       চন্দনাইশ: নুরুল আনোয়ার চৌধুরী, মোজাম্মেল হক বেলাল, খন্দকার হেলাল উদ্দিন, জসিম উদ্দিন, ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু।

·       বোয়ালখালী: আজিজুল হক চৌধুরী, শওকত আলম চৌধুরী, জাবেদ মেহেদী হাসান সুজন, মোহাম্মদ শাহীনুর শাহীন।

·       পটিয়া: রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মোহাম্মদ ইব্রাহীম, শাহাদাত হোসেন সুমন।

·       উত্তর সাতকানিয়া: রাজীব জাফর চৌধুরী, দেলোয়ার হোসেন।

দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিভাগীয় নেতাদের কাছেও বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মো. হেলাল উদ্দীন জানিয়েছেন যে, প্রতীক না থাকলেও দল যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে এবং তাদের যাচাই করার জন্যই এই পদক্ষেপ। এলাকার রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও ত্যাগ বিবেচনায় নিয়ে প্রতিবেদন তৈরি করা হবে বলে তিনি জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর