ক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কাদের গনি চৌধুরী। ছবি: সৌজন্য
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে
এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে মহাসচিব ও বাসস ব্যবস্থাপনা পরিচালক
কাদের গনি চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ক্ষমতা
এখন ব্যক্তিবৃত্ত থেকে জনগণের আঙিনায় চলে এসেছে। বাংলাদেশ সময় সোমবার সকালে এই সভা
অনুষ্ঠিত হয়।
কাদের গনি চৌধুরী মন্তব্য করেন যে, তারেক
রহমান ক্ষমতা গ্রহণ করে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে পেরেছেন এবং ডেল্টাগ্রামের
জনমত জরিপে পাওয়া ৭৫ দশমিক ৩ শতাংশ সমর্থন এই দাবিরই প্রতিফলন। তিনি বলেন, দেশের মোট
উন্নয়নের ৭০-৭৫ শতাংশ বিএনপির অবদান এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলেই এসব উন্নয়ন
হয়েছে। দেশের মানুষ এখন তারেক রহমানের নেতৃত্বে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছেন।
রপ্তানিতে রেকর্ড ও অর্থনীতির গতি:
তিনি জানান, তারেক রহমানের সরকারের বিভিন্ন
পদক্ষেপের কারণে ডলার ও রুপির বিপরীতে টাকা এখন সাড়ে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী
অবস্থানে রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি
করে রেকর্ড ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। যুক্তরাষ্ট্রেও পোশাক রপ্তানি
বেড়েছে এবং গত অর্থবছরে তারা বাংলাদেশ থেকে ৯ দশমিক ০৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।
ব্যাংক খাতে সংস্কারের ফলে গত নয় মাসে খেলাপি ঋণ প্রায় ৩ শতাংশ কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে
নেমে এসেছে। শুধু তা-ই নয়, বিগত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিশাল ঋণের বোঝা সত্ত্বেও
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড
২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে।
জনমুখী উদ্যোগ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি:
বিএফইউজে মহাসচিব বলেন, প্রথম সংসদ অধিবেশনেই
১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তি করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে
স্বৈরাচারী রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ছোট
গাড়িবহর ব্যবহার এবং সড়কে যান চলাচল বন্ধ না রাখার সিদ্ধান্ত রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ককে
আরও সম্মানজনক করেছে। এছাড়া প্রধানমন্ত্রী নিজের মূল বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে
দিচ্ছেন।
জনকল্যাণে সরকারের উদ্যোগের কথা বলতে গিয়ে
তিনি জানান, হাজার হাজার পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়ার জন্য ‘ফ্যামিলি
কার্ড’ চালু করা হয়েছে।
প্রান্তিক কৃষকদের সুবিধার্থে ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে এবং ১৩ লাখ কৃষক পরিবারের
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। প্রবাসীদের জন্য চালু করা হয়েছে
‘প্রবাসী কার্ড’।
পাশাপাশি শিক্ষা পাঠ্যক্রমে নতুন বিষয় অন্তর্ভুক্তি,
স্নাতক পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল এবং স্বাস্থ্য
খাতে ‘হেলথ কার্ড’ চালুর মতো গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগের কথা তিনি তুলে ধরেন।
যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফ্রন্টের সভাপতি
নাছিম আহমদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট
জাকির এইচ চৌধুরী, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ আলী খান ও প্রবীণ
সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জুসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য প্রদান
করেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।