ফাইল ছবি
নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে কোনো বল মাঠে
গড়ানোর আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আজ সকাল ১১টায় মালয়েশিয়ার
বিপক্ষে লিটন দাসদের ম্যাচটি নির্ধারিত থাকলেও মাঠের অবস্থা খারাপ থাকায় খেলা শুরুর
প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই তা বাতিল করা হয়। তবে র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া পিছিয়ে থাকায়
বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।
সকালে গেমস কর্তৃপক্ষের কাছ থেকে খেলা বাতিলের
আনুষ্ঠানিক খবর পাওয়ার পর বাংলাদেশ দল আর স্টেডিয়ামে যায়নি বলে জানিয়েছেন দলের ম্যানেজার
নাফিস ইকবাল।
টুর্নামেন্টে বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ
বাতিল হচ্ছে। গতকালের দুটি কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর আজ সকালে
নেপাল বনাম শ্রীলঙ্কার ম্যাচটিও একই পরিণতি বরণ করেছে।
আগামী ১ অক্টোবর সকাল নয়টায় সেমিফাইনালে বাংলাদেশের
প্রতিপক্ষ পাকিস্তান। তবে বর্তমান আবহাওয়া অনুযায়ী আগামী দুদিনের মধ্যে সেমিফাইনাল
ম্যাচটি আয়োজন করা বেশ কঠিন বলে মনে করা হচ্ছে। যদি সেমিফাইনাল ম্যাচটিও বৃষ্টিতে পণ্ড
হয়, তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে পাকিস্তান বিজয়ী হিসেবে ফাইনালে যাবে এবং বাংলাদেশকে
ব্রোঞ্জ পদকের জন্য খেলতে হবে।
পুরুষ দলের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলও
বৃষ্টির কারণে সুবিধা পেয়েছিল। চীনের বিপক্ষে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে
বাতিল হওয়ায় জ্যোতিরা সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।