advertisement
advertisement

চাঁদাবাজির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
চাঁদাবাজির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর

স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ভিডিও দিয়েছেন সালমান মুক্তাদির

advertisement

চাঁদা না পেয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। শনিবার রাতের বেলা রাজধানী ঢাকার ইসিবি চত্বর এলাকায় অবস্থিত নিউগ্রিনি প্রপার্টিজে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সালমান মুক্তাদির নিজেই।

ওই রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষতিগ্রস্ত কার্যালয়ের একটি ভিডিওচিত্র প্রকাশ করেন তিনি। ভিডিওতে ভাঙচুরের চিহ্ন দেখিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর