প্রতীকী ছবি
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভরিতে
১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের
দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া
এই দামেই আজ মঙ্গলবারও স্বর্ণ বিক্রি হচ্ছে।
ক্যাটাগরি অনুযায়ী স্বর্ণের নতুন দাম:
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ
বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ
করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নিচে দেওয়া হলো:
পূর্বের দাম ও বাজুসের নির্দেশনা:
এর আগে গত ১২ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয়
করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা,
২১ ক্যারেট ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন
পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অলংকারের
ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে
ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।