advertisement
advertisement

হাসিনা-কাদেরকে ফেরত দেওয়া ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণের গুরুত্বপূর্ণ শর্ত: তথ্য উপদেষ্টা


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
হাসিনা-কাদেরকে ফেরত দেওয়া ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণের গুরুত্বপূর্ণ শর্ত: তথ্য উপদেষ্টা

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : বাসস

advertisement

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ভারতে অবস্থানরত সব দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেওয়াকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অন্যতম শর্ত হিসেবে দেখছে বাংলাদেশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সরকারের এই সুস্পষ্ট অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

 

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা:

ডা. জাহেদ উর রহমান জানান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে পলাতকদের ফিরিয়ে আনার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “শেখ হাসিনাকেই চাইছি, তাহলে ওবায়দুল কাদেরসহ অন্যদের চাইব না কেন? বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজীকরণ করার স্বার্থে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত।”

পলাতক আসামিদের ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, বিদেশে বসে তাদের এসব বক্তব্য বাংলাদেশের মানুষের অনুভূতিতে চরম আঘাত হানছে। ভারত সরকার এই সংবেদনশীলতা অনুধাবন করে আসামিদের হস্তান্তর করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপ:

বিচারে আপসহীনতা: আওয়ামী শাসনামলের বছরব্যাপী চলা বর্বরোচিত অপরাধের বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। বর্তমানে বিচারব্যবস্থা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলে তিনি আশ্বস্ত করেন।

 

দলীয় প্রতীকবিহীন নির্বাচন: স্থানীয় সরকার নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং এতে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।

অটোরিকশা নিয়ন্ত্রণ ও জনসেবা: সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা একবারে বন্ধ না করে তা সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনার কাজ চলছে। এছাড়া কোনো সরকারি অফিসে ‘স্যার’ সম্বোধন বাধ্যতামূলক না করে জনসেবায় মনোযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি। মালয়েশিয়ায় ১০ হাজার কর্মীর বিনা খরচে যাওয়ার তথ্যটিও তিনি নিশ্চিত করেন।

তথ্য অধিদপ্তরের এই প্রেস ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর