advertisement
advertisement

ঢাকা সিটির মেয়র নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
ঢাকা সিটির মেয়র নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

বিএনপি (বাঁ থেকে), জামায়াত, এনসিপি

advertisement

ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী নির্ধারণের বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে এসেছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগেই তাদের প্রার্থীর নাম প্রকাশ করেছে; যেখানে উত্তর সিটিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মনোনীত করা হয়েছে।

অন্যদিকে, বিএনপি এবং জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে এখনও কারও নাম ঘোষণা করেনি। তবে জানা গেছে, উভয় দলই দুই সিটির জন্য নিজেদের পছন্দের প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে এবং অত্যন্ত কৌশলীভাবে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ঢাকার নগরপিতা নির্বাচনে এবার ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর