advertisement
advertisement

ফিলিস্তিনিদের আশ্রয়শিবিরে ইসরায়েলি হামলা: শিশুসহ আহত ৭


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
ফিলিস্তিনিদের আশ্রয়শিবিরে ইসরায়েলি হামলা: শিশুসহ আহত ৭

ছবি: সংগৃহীত

advertisement

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় নতুন করে চালানো ইসরায়েলি হামলায় দুই শিশুসহ অন্তত সাতজন ফিলিস্তিনি আহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা ও জরুরি সেবামূলক সূত্রের বরাত আনাদোলু নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে।

 

খবরে প্রকাশ করা হয়েছে, উত্তর-পশ্চিম গাজার আল-খালিদি অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের বসবাসরত তাঁবুতে ইসরায়েলি নৌবাহিনীর নির্বিচার গুলিবর্ষণে দুজন আহত হন। এর পাশাপাশি, আস-সুদানিয়া এলাকার আরেকটি বাস্তুচ্যুত শিবিরে চালানো আলাদা হামলায় এক শিশু আহত হয়।

 

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও বার্তা সংস্থা ওয়াফা-র তথ্য অনুযায়ী, গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলীয় তুফাহ মহল্লায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আরও তিনজন গুরুতর আহত হন এবং স্প্লিন্টারের আঘাতে আহত এক শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবরুদ্ধ এই উপত্যকায় সাধারণ মানুষের অস্থায়ী আশ্রয়স্থল ও তাঁবু লক্ষ্য করে এমন হামলা মানবিক সংকটকে আরও ঘনীভূত করছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর