দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক
বিমানবন্দরগামী একটি ফ্লাইটের ককপিটে হাতাহাতির জেরে ইসরায়েলের সব ফ্লাইট সাময়িকভাবে
স্থগিত করেছে ফ্লাইদুবাই। কর্তৃপক্ষের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ফ্লাইট চলাচল বন্ধ
থাকবে।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ নম্বরের ফ্লাইটে
ঘটনাটি ঘটে। এরপরই যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্লাইট স্থগিতের
এই পদক্ষেপ নেয় দুবাইভিত্তিক এয়ারলাইনসটি।
ফ্লাইদুবাই স্পষ্ট করেছে যে, উদ্ভূত পরিস্থিতিতে তারা সংশ্লিষ্ট সরকারি
কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করছে।
তাদের সঙ্গে আলোচনা করেই ইসরায়েলগামী ও সেখান থেকে ছেড়ে আসা সব ফ্লাইট বন্ধ করা হয়েছে।
তদন্তের মাধ্যমে নতুন তথ্য পাওয়া গেলে পরিস্থিতি পর্যালোচনা করে ফ্লাইট চলাচলের বিষয়ে
পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে এয়ারলাইনসটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।