advertisement
advertisement

মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের শুভেচ্ছাবার্তা, ৫১ বছরের অটুট বন্ধুত্ব আরও গভীর করতে একযোগে কাজের প্রত্যয় চীনের


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের শুভেচ্ছাবার্তা,  ৫১ বছরের অটুট বন্ধুত্ব আরও গভীর করতে একযোগে কাজের প্রত্যয় চীনের

মির্জা ফখরুল ও শি জিনপিং

advertisement

বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আসীন হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং। আজ সোমবার ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এই অভিনন্দন বার্তাটি প্রকাশ করা হয়।

 

প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর বার্তায় বলেন, চীন এবং বাংলাদেশ একে অপরের অনেক পুরোনো ও পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। তিনি স্মরণ করিয়ে দেন যে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে গত ৫১ বছর ধরে দুই দেশ সব সময় পারস্পরিক সমতা এবং শ্রদ্ধার ভিত্তিতে নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রেখেছে। শুধু তা-ই নয়, একে অন্যের মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পাশে থেকে উভয় দেশই আধুনিকায়নের পথে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রসর হচ্ছে।

 

বার্তায় শি জিনপিং আরও তুলে ধরেন যে, বিশ্বজুড়ে নানা পরিবর্তনশীল পরিস্থিতির মাঝেও চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক তার শক্ত ভিত ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঐতিহ্যবাহী এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বেগবান করার ইচ্ছা পোষণ করেছেন। একই সঙ্গে কৌশলগত যোগাযোগ সুদৃঢ় করা এবং ‘বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় মানসম্মত সহযোগিতা ও আদান-প্রদান বৃদ্ধির ক্ষেত্রেও তিনি একসঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান।

 

চীনা প্রেসিডেন্ট তাঁর বার্তায় এই প্রত্যাশাও ব্যক্ত করেন যে, এসব উদ্যোগের ফলে আগামী দিনগুলোতে চীন ও বাংলাদেশের অংশীদারত্ব আরও সুগভীর হবে। আর বাস্তবমুখী এসব অর্জনের মাধ্যমে শেষ পর্যন্ত দুই দেশের জনগণই সবচেয়ে বেশি লাভবান হবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর