advertisement
advertisement

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ভোটাধিকার প্রয়োগ করলেন শীর্ষ নেতারা


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৫:০১ পূর্বাহ্ণ
সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ভোটাধিকার প্রয়োগ করলেন শীর্ষ নেতারা

রাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রীর ভোট প্রদান -সংগৃহীত ছবি

advertisement

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হয়েছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ। দেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোট কার্যক্রম আজ বিকেল ৫টা পর্যন্ত একটানা চলমান থাকবে।

ভোটগ্রহণ শুরুর পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের ভোট প্রদান করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এরই মধ্যে তাদের ব্যালট প্রদান করেছেন।

এছাড়াও এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভোট দিয়েছেন। পরবর্তীতে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও ব্যালটের মাধ্যমে তার রায় প্রদান করে ভোটদান প্রক্রিয়ায় অংশ নেন।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর