advertisement
advertisement

ঢাকা ও আশপাশে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর


Prekkhit Bangladesh | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
ঢাকা ও আশপাশে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

advertisement

রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়, যা ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

স্বল্পমাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর