রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় তাকে ঘিরে রাষ্ট্রীয় পর্যায়ে নতুন দায়িত্বের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে বঙ্গভবনে যাওয়ার প্রেক্ষাপটে জাতীয় সংসদে তার আসনটি যেমন আলোচনায় এসেছে, তেমনি নতুন করে সামনে এসেছে সরকারি দলের উপনেতার পদটি। বিএনপি এখনো এ পদে কাউকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। ফলে প্রশ্ন উঠেছে, মির্জা ফখরুল বঙ্গভবনে যাওয়ার পর সংসদ উপনেতার পদে নতুন কাউকে বসানো হবে, নাকি বিএনপি সরকারের অতীতের নজির অনুসরণ করে এবারও পদটি শূন্য রাখা হবে? সংসদীয় রীতিনীতি অনুযায়ী উপনেতা সাধারণত সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পাশের আসনটিতে বসেন। বর্তমানে সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরের আসনটিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার পরবর্তী আসনটি সালাহউদ্দিন আহমদের। এখন যাকেই উপনেতা করা হোক তিনিই প্রধানমন্ত্রীর পাশে বসবেন। বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তিনি রাষ্ট্রপতি পদে অন্যতম দাবিদার ছিলেন। সংসদ উপনেতা পদেও প্রবীণ হিসাবে বিবেচিত ছিলেন তিনি। কিন্তু এখন কাকে উপনেতা করা হবে সে বিষয়টি নিশ্চিত নয়। তবে নতুন কাউকে উপনেতা করা হলে সংসদের আসনের পুনর্বিন্যাস করতে হবে। তবে বিএনপির ইতিহা
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।