advertisement
advertisement

ইয়েমেনে সংঘাতে ২৭ হুথি বিদ্রোহী নিহত


Prekkhit Bangladesh | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
ইয়েমেনে সংঘাতে ২৭ হুথি বিদ্রোহী নিহত

ছবি: সংগৃহীত

advertisement

c

ইয়েমেনের সেনারা জানিয়েছে, হুথিরা ভারী অস্ত্র ও ড্রোন নিয়ে তাদের ওপর একটি বড় হামলার চেষ্টা করেছিল। কিন্তু তারা আগে থেকেই বিষয়টি টের পেয়ে পাল্টা হামলা চালিয়ে হুথিদের পিছু হটতে বাধ্য করে। লড়াইয়ের সময় হুথিদের বেশ কিছু সামরিক গাড়িও ধ্বংস করা হয়েছে।

এছাড়া সরকারি বাহিনী অভিযোগ করেছে যে হুথিরা ইয়েমেনের পশ্চিম উপকূলে এবং মোকা বন্দরে ৩৬টি মিসাইল ও ৪২টি ড্রোন ছুড়েছে। তবে এর মধ্যে ১১টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই মাঝপথে ধ্বংস করে দেওয়া হয়েছে। হুথিরা একটি স্কুল ও মসজিদেও হামলা চালিয়েছে বলে জানা গেছে, তবে সেখানে কেউ হতাহত হয়নি।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর