advertisement
advertisement

কমেছে মরিচের দাম, প্রায় সব সবজি ৭০-৯০ টাকার মধ্যে


Prekkhit Bangladesh | প্রতিবেদক: সংবাদ প্রতিনিধি প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ণ
কমেছে মরিচের দাম, প্রায় সব সবজি ৭০-৯০ টাকার মধ্যে

advertisement
রাজধানীর খুচরা বাজারে গেলো সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম কিছুটা কমতির দিকে। সাম্প্রতিক সময়ে সবজির দামে কিছুটা ওঠানামা থাকলেও বাজার এখনো স্বস্তিদায়ক নয়। সরবরাহের ঘাটতির কারণে অনেক সবজির দাম ১০০ টাকা ছাড়িয়েছিল। পরে সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে।শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মালিবাগ ও রামপুরা কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। 

ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে ঢেঁড়স, কাঁকরোল, পটল, ধুন্দুল, কচুরমুখি ও কচুর লতির মতো সবজির সরবরাহ সাধারণত বাড়ে। ফলে এ সময়ে এসব সবজির দাম তুলনামূলক কম থাকার কথা। 

তবে বাজার ঘুরে দেখা যায়, এসবের বেশির ভাগই ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর মধ্যে কাঁকরোল বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে। করলা ১০০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল হাইব্রিড ৮০ টাকা, বেগুন প্রকারভেদে ১২০ থেকে ১৪০ টাকা, শিম ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ ৬০ থেকে ৮০ টাকা পিস, কচু ১০০ টাকা পিস, মাঝারি সাইজের ফুলকপি ১০০ পিস দরে বিক্রি হচ্ছে।


advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর