প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি। দিনটি উপলক্ষে দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মহাখালীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠে ঢাকা-১৭ আসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও দুস্থদের মাঝে অনুদান বিতরণ করবেন।
শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয় ও মসজিদে এই কর্মসূচি পালিত হবে।
১৯৪৬ সালের ১৫ আগস্ট জলপাইগুড়িতে জন্মগ্রহণ করা খালেদা জিয়া দেশভাগের পর দিনাজপুরে বড় হন। ১৯৬০ সালে জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৮১ সালে স্বামীর মৃত্যুর পর গৃহবধূর জীবন থেকে রাজনীতিতে পা রাখেন তিনি। এরশাদবিরোধী আন্দোলনে আপসহীন ভূমিকার জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এবং তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩০ ডিসেম্বর তিনি মারা যান। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দলটির ও দেশের নেতৃত্বে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমান।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।