advertisement
advertisement

১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে সৌদি আরবে কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ণ
১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে সৌদি আরবে কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

advertisement

বাংলাদেশের জন্য এক বিশাল সম্মান ও গৌরবের খবর নিয়ে এলেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেছেন। ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে প্রতিযোগিতার চতুর্থ শাখায় সেরার মুকুট ছিনিয়ে নিয়েছেন তিনি। আমাদের জানানো হয়েছে, এই সাফল্যের ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি আরও বৃদ্ধি পেয়েছে।

 

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। তিনি এই প্রতিযোগিতার চতুর্থ ক্যাটাগরিতে অংশ নেন। এই শাখায় একজন প্রতিযোগীকে টানা ১৫ পারা পবিত্র কুরআন মুখস্থ বা হিফজ শোনানোর পাশাপাশি নিখুঁত তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা প্রমাণ করতে হয়। জাকারিয়া প্রতিটি ধাপে নিজের অসাধারণ মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।

 

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় এবার বিশ্বের ১৩৩টি দেশ থেকে ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন।

 

প্রতিযোগিতাটি মোট পাঁচটি শাখায় অনুষ্ঠিত হয়। সৌদি আরব ও আন্তর্জাতিক বিচারকমণ্ডলীর সমন্বয়ে গঠিত প্যানেল প্রতিযোগীদের কুরআন মুখস্থ, তিলাওয়াত, তাজবিদ ও অন্যান্য বিষয়ের ওপর সামগ্রিক মূল্যায়ন করেন। জানা গেছে, এবারের এই প্রতিযোগিতার মোট প্রাইজমানি বা পুরস্কারের অঙ্ক ছিল এক কোটি ২৬ লাখ সৌদি রিয়াল এবং পাঁচটি শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর