advertisement
advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ


প্রেক্ষিত বাংলাদেশ | প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ। বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ১৭ আগস্ট

advertisement

বাংলাদেশের সরকারপ্রধান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির বর্তমান যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

 

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রটি হস্তান্তর করা হয়। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে এক বিশেষ সাক্ষাতে মিলিত হয়ে তার হাতে এই পত্রটি তুলে দেন।

 

এই গুরুত্বপূর্ণ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। তিনি জানান, সৌদি রাষ্ট্রদূতের হাতে আমন্ত্রণপত্র গ্রহণের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর