সরকার দেশের অর্থবছরের চিরায়ত সময়সীমায় বড়
ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতদিন ধরে দেশে ১ জুলাই থেকে শুরু হয়ে
পরের বছরের ৩০ জুন পর্যন্ত সময়কে এক অর্থবছর হিসেবে হিসাব করা হতো। তবে নতুন সিদ্ধান্ত
অনুযায়ী, ভবিষ্যতে ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত হবে একটি পূর্ণাঙ্গ অর্থবছর।
এই নতুন নিয়মে পুরোপুরি প্রবেশ করার আগে, অর্থাৎ ২০২৭-২৮ অর্থবছরটিকে একটি ‘অন্তর্বর্তীকালীন’ বা ‘ট্রানজিশনাল’ অর্থবছর হিসেবে
বিবেচনা করা হবে, যার মেয়াদ নির্ধারণ করা হয়েছে মাত্র নয় মাস।
গৃহীত এই নতুন সিদ্ধান্ত মোতাবেক, ২০২৭-২৮
অর্থবছরটি ২০২৭ সালের জুলাই মাসে শুরু হয়ে শেষ হবে ২০২৮ সালের মার্চ মাসে। ঠিক এর পর
থেকেই, অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন নিয়ম বা সময়সূচি অনুযায়ী এপ্রিল থেকে শুরু
হয়ে মার্চ পর্যন্ত ১২ মাসের অর্থবছর কার্যকর করা হবে।
সোমবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার
এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বড় পরিবর্তনের সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।