ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে ঢেঁড়স, কাঁকরোল, পটল, ধুন্দুল, কচুরমুখি ও কচুর লতির মতো সবজির সরবরাহ সাধারণত বাড়ে। ফলে এ সময়ে এসব সবজির দাম তুলনামূলক কম থাকার কথা।
তবে বাজার ঘুরে দেখা যায়, এসবের বেশির ভাগই ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর মধ্যে কাঁকরোল বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে। করলা ১০০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল হাইব্রিড ৮০ টাকা, বেগুন প্রকারভেদে ১২০ থেকে ১৪০ টাকা, শিম ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ ৬০ থেকে ৮০ টাকা পিস, কচু ১০০ টাকা পিস, মাঝারি সাইজের ফুলকপি ১০০ পিস দরে বিক্রি হচ্ছে।