ছবি সংগৃহীত
চাঁদপুরের কচুয়ায় নাদিয়া আক্তার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের কালাগাজী বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নাদিয়া উপজেলার তুলপাই গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। তিনি চান্দিনা উপজেলার কৈলান উচ্চবিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য হন বলে জানিয়েছেন তাঁর মা।
নাদিয়ার মা নুরুন্নাহার বেগম বলেন, তিনি কচুয়া টাওয়ার ও রোগনির্ণয় কেন্দ্রে আয়া হিসেবে কাজ করেন। শুক্রবার সকাল ১০টার দিকে কাজ শেষে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়েকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।
স্থানীয় লোকজন জানান, নাদিয়ার বাবা দ্বিতীয় বিয়ে করার পর তাঁদের খোঁজখবর ও ভরণপোষণ করতেন না। নাদিয়ার মা বেসরকারি হাসপাতালে কাজ করে দুই মেয়ের দেখাশোনা করতেন।
স্থানীয়দের ধারণা, পরীক্ষায় অকৃতকার্য হওয়া কিংবা বাবার সঙ্গে অভিমান থেকে নাদিয়া আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।