রোববার
(৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে রাজধানী ঢাকায়
বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দেওয়া হয়েছে। দুপুর ১টার মধ্যে ঢাকা ও এর আশপাশের
এলাকাগুলোতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে
পারে।
আবহাওয়া
পরিস্থিতি ও বাতাসের গতিবেগ:
আবহাওয়া
অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক
থেকে ঘণ্টায় ৮ থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় বড় কোনো
পরিবর্তনের সম্ভাবনা নেই। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং
এর আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তাপমাত্রা
ও দিনের সময়সূচি:
Ø গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা
ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস।
Ø আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।
Ø আজ সন্ধ্যা ৬টা ১১ মিনিটে
সূর্যাস্ত হবে।
Ø আগামীকাল ভোর ৫টা ৪২ মিনিটে
সূর্যোদয় হবে।