আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সপ্তাহের চতুর্থ
কার্যদিবসে দেশের শেয়ারবাজারে বেশ চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। দেশের প্রধান শেয়ারবাজার
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী
ধারায় লেনদেন চলছে বলে আমাদের জানানো হয়েছে।
বাজারের প্রাথমিক প্রবণতা বিশ্লেষণ করে ডিএসই
এবং সিএসই সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় লেনদেনের ঘণ্টা বাজার ঠিক আধা ঘণ্টা
পর (সকাল সাড়ে ১০টা) ডিএসইর প্রধান সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল। আর এই অল্প সময়ের
মাঝেই ডিএসইতে মোট ১০৫ কোটি ৭ লাখ টাকা সমমূল্যের শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের
লেনদেন সম্পন্ন হয়েছে।
প্রায় একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক
এক্সচেঞ্জেও (সিএসই)। সেখানেও সূচকের উত্থানের পাশাপাশি প্রথম আধ ঘণ্টায় মোট ৭২ লাখ
টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। সিএসইতে লেনদেনের প্রথম ত্রিশ
মিনিটে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০টির শেয়ারের মূল্য বেড়েছে, ১০টির দাম কমেছে
এবং বাকি ৬টি কোম্পানির শেয়ারের দামে নতুন করে কোনো পরিবর্তন আসেনি।