দেশের তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে তাদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করে নিয়েছে সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যে তিন জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন—নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন।
জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের এই তিন কর্মকর্তাকে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর তাদের পরবর্তী নতুন পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।