পুলিশ সদস্যের সামনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার। ছবি: প্রতিনিধি
সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা সহ-সভাপতি নায়েব আলী জোয়ার্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭২ বয়সী এই নেতার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে আনা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।বাকি গ্রেপ্তারা হলেন শৈলকুপার দুধসর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের নাহিয়ান সাকিব (১৯) ও মহিষাখোলা গ্রামের মো.হাসিবুল ইসলাম (২৫)।তিনি জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।